আলোর শেষে তুমি (Alor sese tumi)- ই.এম. রোকন (E.M. ROKON)

আলোর শেষে তুমি (Alor sese tumi)
ই.এম. রোকন (E.M. ROKON)

কখন যেন নিঃশব্দে,
হারালো আমার মনের সব কথা।
তোমার ছায়া ভেবে আমি,
বসে আছি—এটাই এখন আমার হৃদয়ের ব্যথা।
জানি না কোথায় এই প্রতীক্ষার শেষ হবে,
সর্বদা তুমি আছো আমার অদৃশ্য অবয়বে।

তোমার ছায়া দেখি এখনো পড়ে,
স্মৃতির বাঁক ঘেঁষে পথ চলা রাস্তার মোড়ে মোড়ে।
তোমার নাম ধরে মাঝে মাঝে এখনো ডাকি,
প্রতিধ্বনিতেও কখনো তুমি দাও না উঁকি।

আলোর শেষে তুমি ছিলে তাই,
সেখান ছেড়ে আমি অন্য কোথাও—তাই তো নাহি যাই।
এখন তোমার ছোঁয়া নেই, নেই কোনো শব্দ,
শুধু আমি আছি একা, আকাশের নিচে বসে নিস্তব্ধ।

আমার সব স্বপ্ন ম্লান হয়ে যায়,
তুমি ছাড়া মনে হয় আকাশে নেই কোনো তারা তাই।
তুমি কি জানো, এখন আমার কেমন লাগে?
রাতজাগা প্রতিটা প্রহরে, যখন জাগে আমার স্মৃতির ভাঁজে।

আকাশের নিচে দাঁড়িয়ে,
তোমার নামের প্রতিটা শব্দ বাতাসে মিশে যায় যখন।
তোমার স্পর্শের অপেক্ষায়,
আমি ফিরে যাই স্মৃতির পাতায়—এসে দেখি, তুমি নাই, ব্যথায় ভরে যায় হৃদয় তখন।

তুমি ছিলে, তুমি হারালে হায়,
আলোর শেষে তোমার ছায়ায়,
আমি আছি—শুধু একা—তোমার অপেক্ষায়।
এই তো শেষ প্রহর আমার,
দেখিলাম না তোমাকে আমার জীবনের শেষ বেলায়।

তোমার প্রতীক্ষায়, আমি একা আলোর শেষে,
তুমি আসিবে কি আর? আমার হৃদয় জুড়ায়ে।

অনলাইনে উপার্যনের জন্য Join Exness এর উপর ক্লিক করুন।

finger icon

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items