তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী-ই.এম. রোকন(E.M.ROKON)

তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী
(Tomake paye ami ptithibite sobchaye sukhe)
ই.এম. রোকন(E.M.ROKON)

তোমাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী,
তোমার ছোঁয়াতে যেন আমি ভুলে যাই সকল একাকী।
তোমার হাসিতে মিলে আমার জীবনে আলো,
তোমার কথাতে যেন আমি বাঁচি, জীবনে আমার যেন সবই ভালো।

তুমি আছো পাশে, তাই আমি এতো শক্তি পাই,
তোমার ভালোবাসায় হারিয়েছে এই জীবনের সকল ভয়।
তোমার হাত ধরে হাঁটি, কোথাও নেই ভয়,
তুমি আছো বলে আমি সকল দুঃখকে করেছি জয়।

মধুর মায়ায় মাখা কতই না হৃদয়ের সুর,
তোমার ভালোবাসায় ভেসে যায় সব, দূর থেকে বহু দূর।
তুমি ছাড়া এই জীবন অর্থহীন পথ চলা,
তুমি আছো, তাই তো আমার জীবনে নেই কোনো জ্বালা।

তোমার ছোঁয়ায় পাই আমি শান্তির অনুভব,
তোমার চোখের আলোয় হারাই জীবনের সকল অভাব।
তোমাকে পেয়ে আমি স্বপ্নের সীমানায়,
সবচেয়ে সুখী আমি, রঙে রঙিন এই যে দুনিয়ায়।

অনলাইনে উপার্যনের জন্য Join Exness এর উপর ক্লিক করুন।

finger icon

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items