নিশি রাতে ঝিঁঝিঁ পোকা (Nisi rate jhejhe poka)- ই.এম. রোকন(E.M.ROKON)

নিশি রাতে ঝিঁঝিঁ পোকা (Nisi rate jhejhe poka) 
ই.এম. রোকন(E.M.ROKON)

নিশি রাতে ঝিঁঝিঁ পোকা আমাই
গানে গানে ডাকে,
চাঁদের আলো নদীর জলে
স্বপ্ন গুলো বুনে রাখে।

গ্রামের পথের পাশের ধানের ক্ষেত
হাওয়ার ঝিরি ঝিরি,
বট গাছের ছায়ার নিচে
গান গায় কোন কিশোরী।

পলাশ ফুলে লাল রঙে
সাজে পথের ধারে,
দাদুর গলার মধুর সুরে দোতরা বাজে
জল যায় নদীতে, কল কলতানে।

বাবলা গাছের ছায়ায় বসে,
ঘুম আসে ক্লান্ত নয়নে,
মাটির ঘ্রাণে মন ভাসে
কোথায় হারাই, কে জানে!

শিউলি ফুলের গন্ধে ভোরের বাতাস
শিশির ভেজা ঘাসে রোদ মাখে,
ফুল তোলার গানে তখন
সোনার স্বপ্ন চোখে আকে।

অনলাইনে উপার্যনের জন্য Join Exness এর উপর ক্লিক করুন।

finger icon

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items