তোমাকে ছাড়া কেমন যেন ফাঁকা লাগে
(tumi Chara kamon jeno faka lage)
ই.এম. রোকন (E.M. ROKON)
তোমাকে ছাড়া কেমন যেন ফাঁকা লাগে,
শূন্য মনে শুধু তোমার ব্যথা আমার হৃদয়ে সর্বদা জাগে।
তোমার স্মৃতির মেঘে ঢেকে যায় আমার এই দিন,
তুমি যে নেই, তবু থেকে গেছে কিছু সুর ও সঙ্গীত হয়ে মলিন।
তুমি ছিলে আলো আমার আঁধারের মাঝখানে,
তোমার স্মৃতির কণা আজও রয়ে গেছে আমার হৃদয় ও মনে।
তোমাকে ছাড়া যেন সবকিছু আমার অচেনা,
তুমি ছাড়া ভালো লাগে না কিছু, কোনো ব্যাখ্যাই নেই জানা।
হয়তো কোনো দিন আকাশে উড়বো একা,
তোমার স্পর্শ আর ব্যথিত হৃদয়ে এই ছবি আছে যে আঁকা।
তোমার অস্তিত্ব খুঁজে ফিরে সর্বদা এই মন,
তুমি ছাড়া মনে হয় যেন বিষাদে ভরা আমার এই ছোট্ট জীবন।
অনলাইনে উপার্যনের জন্য Join Exness এর উপর ক্লিক করুন।
