ওগো মা, তুমি আমার- ই. এম. রোকন(E.M.ROKON)

ওগো মা, তুমি আমার-
ই. এম. রোকন(E.M.ROKON)

ওগো মা, তুমি আমার কাছে কত যে আপন,
তোমার ভালোবাসার ছোয়ায় সার্থক আমার সারাটি জীবন।

সেই ছোট্ট বেলা থেকেই দেখেছি সারাটা দিন,
আমার মুখের হাসি ফুটাতে নিজের চাওয়াগুলো করেছ বিলীন।

অসুস্থতায় নির্ঘুম, আর বৃষ্টি আসলে ছাতার মতো,
ছোট্ট আমায় জড়িয়ে রাখতে, মাগো, কষ্ট হলেও অবিরত।

সেই স্মৃতি জাগে আজও আমার হৃদয়ে, মাগো,
মা, তুমি ছাড়া এই দুনিয়ায় দেখার যে আর কেউ নেই গো।

তাই তো, ওগো মা, তুমি আমার এই জীবনে,
আছো আমার সকল ভালোবাসার আপন বন্ধনে অতি যতনে।

এই পৃথিবীর বুকে কোথাও যদি হারিয়ে যাই,
তোমার স্নেহের বন্ধনে, মা, আবার নিজেকে ফিরে পাই।

মা, তুমি আমার এই জীবনের বাঁচার শক্তি,
হৃদয়ের গহীনে তোমার ভালোবাসার তাইতো আছে এত আশক্তি।

অনলাইনে উপার্যনের জন্য Join Exness এর উপর ক্লিক করুন।

finger icon

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Popular Items